শিরোনাম
মোঃ ইউসুফ মিয়া, রাজবাড়ী : | ০৩:৩৮ পিএম, ২০২০-০৮-৩১
(কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডঃ আলহাজ্ব এম.এ খালেক(৬৪) আজ ২৯শে আগস্ট রাত ১০টা ৪০মিনিটে রাজধানী ঢাকার (বিআইএইচএসএইচ) বাংলাদেশ ইন্সটিটিউট অফ হেলথ্ সাইন্সেস জেনারেল হসপিটালে ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। এডঃ এম.এ খালেকের বড় ছেলে এম.এ. খালেদ পাভেল নিশ্চিতকরে বলেন আমার বাবা করোনার উপসর্গ নিয়ে গত ১৩ই আগস্ট রাজবাড়ী সদর হাসপাতালে নমুনা পরীক্ষা করাতে দেন। গত ১৬ই আগস্ট তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। নমুনা দেয়ার দিন থেকেই তিনি হালকা কাঁশি ও জ্বর নিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছিলেন। গত ১৮ই আগস্ট দিনগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে পরদিন গত ১৯শে আগস্ট সকালে তাকে রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব হেলথ সায়েন্স জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, আজ সন্ধ্যার দিকে তার অবস্থার মারাত্মক অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় রাত ১০টা ৪০মিনিটে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
শোক প্রকাশ ঃ রাজবাড়ী-১ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ও রাজবাড়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডঃ এম.এ খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
গতকাল ২৯শে আগস্ট রাতে পৃথক বিবৃতিতে তারা প্রয়াত এডঃ এম.এ খালেকের আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়াও এডঃ এম.এ খালেকের মৃত্যুতে রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, দৈনিক মাতৃকণ্ঠের সম্পাদক ও রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন রাজবাড়ী রিপোটার্স ইউনিটির সভাপতি,মোহনা টিভি এবং দৈনিক অামাদের অর্থনীতির পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ইউসুফ মিয়াসহ জেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।
নিজস্ব প্রতিবেদক : আব্দুল হালিম সরদার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা এ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ পল্লী চিকিৎসক সমিতি, ভালুক...বিস্তারিত
এনামুল হক, সিরাজগঞ্জ ব্যুরো চীফ : : টাঙ্গাইল, সিরাজগঞ্জ ও মানিকগঞ্জ জেলার যমুনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইড...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : মাহমুদুর রহমান, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ অংশ ...বিস্তারিত
নিজস্ব প্রতিবেদক : সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২...বিস্তারিত
চট্টগ্রাম ব্যুরো : : চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে। ব...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited